ঢাকা
৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির এইচএসসিতে এবার ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ তাহসিফ হত্যা মামলা : ৫ কারণে দীপের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে : সারজিস গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের মূল কারণ : মামুনুল হক সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না : বিরোধীদলীয় নেতা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Advertise with us

মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   ১৫ বার পঠিত
মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

ছবি: সংগৃহীত

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীল মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর-১০ সহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন। এ পরিস্থিতিতে এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।

গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুরের একাধিক এলাকায় সড়ক আটকে বিক্ষোভ দেখান পোশাক শ্রমিকরা। সপ্তাহের শেষ কার্যদিবসে এই অবরোধে সৃষ্টি হওয়া তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছিলেন ওই পথের যাত্রীরা।

Advertise with us
Advertise with us
Advertise with us