ঢাকা
২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪০ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন ডা. জুবাইদা রহমান স্পিকারের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি আলী ইসলামকে বিজয়ী করতে হবে, এর মাধ্যমেই কেবল বৈষম্যহীন সমাজ সম্ভব: মামুনুল হক জামায়াত-এনসিপির ৯০ এমপির মেধা-যোগ্যতা বনাম এক স্বরাষ্ট্রমন্ত্রী : রাশেদ খান লং মার্চ-মিছিল না করে আলোচনায় আসুন, বিরোধী দলকে চিফ হুইপ মনি আ.লীগকে ফেরাতে ভারতের সঙ্গে গোপনে আঁতাত করছে সরকার : নাহিদ ইসলাম
Advertise with us

শাহ আমানতে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   ২২ বার পঠিত
শাহ আমানতে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকারের বিপরীতে শুল্ক-করসহ রাজস্বের পরিমাণ প্রায় ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।

রবিবার বেলা ১১টা ৫০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ অভিযান চালানো হয়।

আটক মো. শরীফ (৩০) নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি একটি প্রতিষ্ঠানের মুয়াল্লিম বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্র জানায়, জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ইএ-১৩৬ চট্টগ্রামে পৌঁছানোর পর এরাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় শরীফের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে নজরদারিতে রাখেন।

পরে বিমানবন্দর কাস্টমস, ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত দলের সদস্যরা তার হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাকে তল্লাশি চালান। এ সময় চুড়ি আকৃতির ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র আরও জানায়, উদ্ধার করা স্বর্ণালংকারের পরিমাণ ও ওজন নিশ্চিত করার পর সেগুলো আনুষ্ঠানিকভাবে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

অবৈধ উপায়ে স্বর্ণ পরিবহনের অভিযোগে শরীফের বিরুদ্ধে শুল্ক আইনে চোরাচালানের মামলা করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।

Advertise with us
Advertise with us
Advertise with us