ঢাকা
২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে : কর্নেল অলি মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে তিন সাংবাদিক বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন : শফিকুর রহমান বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার : গোলাম পরওয়ার ঐক্যের জন্য চাই জ্ঞান ও মুক্তবুদ্ধি মক্কা-জেদ্দাসহ সৌদির ৪ শহরে হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা দিলীপ আগরওয়ালাকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ রাজউকের পারমিট সেবায় ডিজিটাল গতি, ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮
Advertise with us

দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   ১৩ বার পঠিত
দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ

ছবি: সংগৃহীত

দীর্ঘ অবকাশকালীন ছুটির পর আজ রবিবার খুলছে সুপ্রিম কোর্ট। ছুটির পর প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর আড়াইটা থেকে শুরু হবে।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) হাইকোর্ট বিভাগের ৫৭টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

এ বেঞ্চগুলো আজ রবিবার থেকে বিচারকাজ পরিচালনা করবে।

Advertise with us
Advertise with us
Advertise with us