ঢাকা
০১ জুলাই ২০২৬
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী কাবাঘর ধোয়ার কাজে ব্যবহৃত ৮টি উপকরণ পূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, থেরাপি দেওয়া হচ্ছে পায়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে : আইনমন্ত্রী হলমার্ক-বেসিক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার হোসেন খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন অ্যাপ দিয়ে কী ভূমি অফিসগুলো দুর্নীতিমুক্ত হবে? রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা
Advertise with us

বিশ্বকাপে প্রিয় দল ও ফুটবলারের নাম জানালেন জয়া আহসান

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ২১ বার পঠিত
বিশ্বকাপে প্রিয় দল ও ফুটবলারের নাম জানালেন জয়া আহসান

বিশ্বকাপে প্রিয় দল ও ফুটবলারের নাম জানালেন জয়া আহসান  ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলেই বাংলাদেশে তৈরি হয় উৎসবের আমেজ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও তখন প্রিয় দল ও খেলোয়াড়কে ঘিরে নানা উচ্ছ্বাসে মেতে ওঠেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মতবিনিময়, তর্ক-বিতর্ক এবং পছন্দের দলের জার্সি পরে সমর্থন জানানো— সব মিলিয়ে ফুটবল জ্বর ছড়িয়ে পড়ে সর্বত্র।

বাংলাদেশের ফুটবল সমর্থকদের বড় একটি অংশ যেখানে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরেই বিভক্ত, সেখানে ভিন্ন পছন্দের কথা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফুটবলের প্রতি নিজের ভালোবাসার পাশাপাশি ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে জয়া আহসান বলেন, ফুটবলের প্রতি তার আগ্রহ অনেক দিনের। হাসতে হাসতে তিনি জানান, সর্বশেষ রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপ উপভোগ করেছিলেন, তবে এবার আর সেখানে যাওয়া হয়নি। তার ভাষায়, তিনি পর্তুগালকে খুব ভালোবাসেন। যদিও চারপাশে সব সময় আর্জেন্টিনা ও ব্রাজিলের আলোচনা শুনতে হয়। প্রিয় ফুটবলার হিসেবে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম উল্লেখ করেন। তবে একই সঙ্গে স্বীকার করেন, লিওনেল মেসিকেও তার ভালো লাগে।

ফুটবলের প্রসঙ্গের পাশাপাশি সাক্ষাৎকারে উঠে আসে জয়া আহসানের ব্যক্তিগত জীবন ও আসন্ন সিনেমার কথাও। আগামীকাল ১ জুলাই এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিন নিয়ে তিনি বলেন, দিনটি ঘটা করে উদযাপন করার অভ্যাস তার নেই। তবে বন্ধু, স্বজন ও অনুরাগীরা ভালোবেসে দিনটি মনে রাখেন বলেই নিজেকে কিছুটা বিশেষ মনে হয়। ছোটবেলায় প্রজাপতি পোশাক পরে জন্মদিন উদযাপনের স্মৃতি এখনও মনে আছে, যদিও এখন এসব আয়োজন করতে কিছুটা লজ্জা লাগে বলে জানান তিনি।

এদিকে, জুলাই মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। বাণিজ্যিকভাবে সফল ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা মুক্তির তিন বছর পর এর পরবর্তী কিস্তি নিয়ে আসছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। সফল একটি সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণকে ঘিরে মানসিক চাপের কথা জানালেও, নতুন সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন জয়া আহসান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031