ঢাকা
১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ দিলেন নানা নির্দেশনা দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর একদিনেই তিন বিভাগে যাবেন প্রধানমন্ত্রী পরাজয়ের শঙ্কায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ডাকসু জিএস ফরহাদ পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে; সেই দিনটি চাই, যেদিন নিরাপত্তার কথা ভাবতে হবে না: নাহিদ ছাত্রলীগ হতে চাইলে আপনাদেরও প্রতিহত করব: সাবেক শিবির সভাপতির হুঁশিয়ারি প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কাল
Advertise with us

টানা ৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   ৩১ বার পঠিত
টানা ৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পর টানা ৬ দিন বন্ধ থাকার পর পুনরায় বান্দরবান-থানচি পর্যটন নির্ভর সড়কে যাত্রীবাহী বাস চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে এ সড়কে নিয়মিত যাত্রীসেবা শুরু হয়েছে।

বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, একটি সন্ত্রাসী দল বিপুল অংকের চাঁদা দাবি করে বাস না চালানোর নির্দেশ দিয়েছিল। তাদের অব্যাহত হুমকির মুখে গত ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন পরিবহন শ্রমিকরা। এতে গত ৬ দিন ধরে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

পরিস্থিতি নিরসনে মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে শ্রমিকরা আবার বাস চালানোর সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিক সমিতি এবং পরিবহন কর্মচারীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপত্তা বিধানের স্পষ্ট আশ্বাস পাওয়ার পর পরিবহন শ্রমিকরা সড়কে বাস চালাতে সম্মত হন।

এদিকে সিদ্ধান্ত স্বস্তির হলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি বলে জানান সড়কে নিয়মিত বাস চালক জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আমরা একপ্রকার জীবনের ঝুঁকি নিয়েই বাস সড়কে নামানোর সিদ্ধান্ত নিয়েছি। সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই ঝুঁকি এখন আরও বহুগুণ বেড়ে গেছে।

নিরাপত্তাবেষ্টনী জোরদার করার মাধ্যমে সড়কে স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে এবং দূর-দূরান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয়দের যাতায়াত নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বান্দরবান থানচি বাসস্টেশনের লাইন ম্যান নন্দন বড়ুয়া জানান, বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বান্দরবান স্টেশন থেকে থানচির উদ্দেশ্য ইতোমধ্যে দুটি বাস ছেড়ে গেছে, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উভয় দিক থেকে বাস চলাচল করবে বলে জানান তিনি।

বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আশ্বাস এবং বেড়াতে আসা পর্যটকদের সুবিধার্থে কিছুটা ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা থানচি সড়কে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি। বুধবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন পয়েন্ট থেকে নীলগিরি পর্যটন কেন্দ্র পর্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ‘এস্কর্ট’ (বিশেষ নিরাপত্তাবেষ্টনী) ব্যবস্থা দেওয়া হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us