ঢাকা
১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী খুলনায় ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকা: চিফ হুইপ তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ ‘সবার আগে মন্ত্রী-এমপির পরিবার, বাংলাদেশ না’, পুরোনো পোস্ট আবারও শেয়ার দিলেন হাসনাত
Advertise with us

হরমুজ সংকটের মধ্যেও ইরাকের তেল রপ্তানি বেড়ে দৈনিক ২৭ লাখ ব্যারেল

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   ২৪ বার পঠিত
হরমুজ সংকটের মধ্যেও ইরাকের তেল রপ্তানি বেড়ে দৈনিক ২৭ লাখ ব্যারেল

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে ঘিরে সংকট ও পরিবহন বিঘ্নের মধ্যেও ইরাকের অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক প্রায় ২৭ লাখ ব্যারেলে পৌঁছেছে। দেশটির তেল মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

ইরাকি বার্তা সংস্থা আইএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের মুখপাত্র সালিম আল-রিকাবি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে তেল রপ্তানির পরিমাণ ধরে রাখা ও আরও বাড়াতে তেলমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে কাজ চলছে।

তিনি জানান, মে মাসে ইরাকের অপরিশোধিত তেল রপ্তানির পরিমাণ ছিল দৈনিক প্রায় ২ লাখ ব্যারেল। সেখান থেকে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে বর্তমানে প্রায় ২৭ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

রপ্তানি আরও বাড়াতে উত্তর ও দক্ষিণাঞ্চলের রপ্তানি পথগুলোর সক্ষমতা কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান আল-রিকাবি। পাশাপাশি ইরাক-তুরস্ক তেল রপ্তানি পাইপলাইনের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের উদ্যোগ চলছে।সূত্র: আল জাজিরা

Advertise with us
Advertise with us
Advertise with us