ঢাকা
১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী খুলনায় ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকা: চিফ হুইপ তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ ‘সবার আগে মন্ত্রী-এমপির পরিবার, বাংলাদেশ না’, পুরোনো পোস্ট আবারও শেয়ার দিলেন হাসনাত
Advertise with us

খুলনায় ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   ২৩ বার পঠিত
খুলনায় ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আহতের সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। এছাড়া ঘটনায় দায়ী অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আহত পুলিশ কর্মকর্তা ও তার পরিবারকে আশ্বস্ত করেন।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা জেলার এ-সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক জনাব শাহ আলম বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিনজন দুর্বৃত্তের হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্তরা তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর গুরুতর জখম করে।

পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় খুলনা থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Advertise with us
Advertise with us
Advertise with us