ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা!

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১১ অক্টোবর ২০২৬   ৯৫ বার পঠিত
১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা!

ছবি: সংগৃহীত

বলিউডের বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী কারিনা কাপুর খানকে আবারও একসঙ্গে পর্দায় দেখার জল্পনা শুরু হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে করিনাকে। গুঞ্জন রয়েছে, ছবিটির একটি বিশেষ গানে অংশ নিতে পারেন তিনি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সংশ্লিষ্ট তারকারা বা নির্মাতারা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরতে পারেন শাহরুখ ও কারিনা। ছবিটির একটি আইটেম গানে তাঁদের দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। ইতিমধ্যে এ বিষয়ে অভিনেত্রীর টিমের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলেও দাবি করা হচ্ছে।

গুঞ্জন অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিং হতে পারে। এমনকি আন্তর্জাতিক পপ তারকা এড শিরানকেও গানটিতে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এসব তথ্যের কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ শিরোনামের গানটি নিয়েও চলছে নানা আলোচনা। নির্মাতারা গানটিকে বিশেষ আকর্ষণ হিসেবে তুলে ধরতে চান বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে গানটির চূড়ান্ত পরিকল্পনা ও এতে কারা থাকছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

এর আগে ‘কভি খুশি কভি গম’ ও ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও কারিনা। তাঁদের পর্দার রসায়ন দর্শকদের কাছে বেশ পরিচিত। ফলে ‘কিং’-এ তাঁদের পুনর্মিলন ঘটলে তা নিয়ে দর্শকদের আগ্রহ বাড়বে বলেই মনে করছেন অনেকে।

শাহরুখ ও কারিনা ছাড়াও ‘কিং’ সিনেমায় অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়েলের মতো তারকারা।

Advertise with us
Advertise with us
Advertise with us