ঢাকা
২৮ জুন ২০২৬
শিরোনাম
একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী
Advertise with us

আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপে এক ম্যাচে ফ্রি কিক থেকে দুই গোল করেছে কারা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৮ জুন ২০২৬   ২০ বার পঠিত
আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপে এক ম্যাচে ফ্রি কিক থেকে দুই গোল করেছে কারা

আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপে এক ম্যাচে ফ্রি কিক থেকে দুই গোল করেছে কারা  ছবি: সংগৃহীত

ওপেন প্লে থেকে আর্জেন্টিনা কোনো গোল করতে পারেনি। তিনটি গোলই এসেছে সেট পিস থেকে। লাউতারো মার্টিনেজের পেনাল্টি গোলের আগে-পরে দুটি গোল আসে ফ্রি কিক থেকে।

বল নিয়ে জর্ডানের বক্সে ঢোকার মুখে জিওভানি লো সেলসোকে কড়া চ্যালেঞ্জে ফেলেন জর্ডানের আবু তাহা। রেফারি ফ্রি কিক দিলে আর্জেন্টিনার এই অ্যাটাকিং মিডফিল্ডার বাঁ পায়ে নিখুঁত শট নেন। সামনে জর্ডানের মানব দেয়ালের পাশের ফাঁকা জায়গায় গোলবার ঘেঁষে নেওয়া শটটি যেন ঠেকানোরও চেষ্টা করলেন না জর্ডান গোলরক্ষক। বিশ্বকাপে নিজের গোল পান লো সেলসো।

তারপর প্রতিপক্ষ ফুটবলারকে কাটিয়ে জর্ডানের বক্সে মেসি ঢোকার মুহূর্তে আমের জামুস তাকে থামাতে টেনে ধরেন। এরপর রেফারি ফাউলের বাঁশি বাজালে ২৫ গজ দূরত্বে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মানবদেয়ালের পাশে দাঁড়ানো অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, মার্কোস সেনেসি ও নিকোলাস ওতামেন্দি কৌশলে সরে গেলে মেসি নিচু শটে বল জালে জড়ান।

তাতে করে বিশ্বকাপের এক ম্যাচে দুটি ফ্রি কিক গোলের বিরল কীর্তি গড়ে আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপ ইতিহাসে চতুর্থ দল হিসেবে সরাসরি ফ্রি কিক থেকে দুটি গোল করল আলবিসেলেস্তেরা।

এর আগে ১৯৬৬ সালে বুলগেরিয়ার বিপক্ষে ব্রাজিল ফ্রি কিক থেকে গোল করেছিল। দুটি গোল করেন পেলে ও গারিঞ্চা। তারপর ১৯৭৪ সালে জায়ারের বিপক্ষে যুগোস্লাভিয়ার দুটি ফ্রি কিক গোল করেন ড্রাগন জানিক ও ইভান ওবলাক। আর্জেন্টিনার আগে সবশেষ এমন ঘটনা ঘটেছিল ১৬ বছর আগে। ২০১০ সালে ডেনমার্কের বিপক্ষে জাপানের কেইসুকে হোন্ডা ও ইয়াসুহিতো এন্ডো ফ্রি কিক থেকে গোল করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930