ঢাকা
০৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে আবরার ফাহাদের নামে কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর সেতু নির্মাণের দাবি পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি এবার ঢাকা-খুলনা লংমার্চে ১৫০ গাড়ি পাঠাবে ঢাকা মহানগর উত্তর জামায়াত তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবিরোধী: আসিফ মাহমুদ আ.লীগ ভারতবিরোধী কথা বলাকে অপরাধ হিসেবে দেখত: এমপি আখতার হোসেন
Advertise with us

ফেসবুকে নারী পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রতারণা, বাবা-ছেলে আটক

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   ২৩ বার পঠিত
ফেসবুকে নারী পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রতারণা, বাবা-ছেলে আটক

ছবি: সংগৃহীত

ফেসবুকে নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে নাটোরের লালপুরের তরুণ শান্ত আলীর বিরুদ্ধে। পরে মুঠোফোনে ‘বিয়ে’ করে প্রায় চার মাস ওই প্রবাসীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখেন তিনি। বিভিন্ন অজুহাতে ওই ব্যক্তির কাছ থেকে বিকাশে তিন লাখের বেশি টাকা নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। পরে শান্ত আলী আটক হওয়ার পর ওই প্রবাসী জানতে পারেন, ‘সুমাইয়া আক্তার’ নামে যার সঙ্গে তার সম্পর্ক ছিল, তিনি আসলে একজন পুরুষ।

বুধবার সকালে লালপুর উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, ঢাকার ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। প্রায় ছয় মাস আগে ‘সুমাইয়া আক্তার’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার সঙ্গে যোগাযোগ শুরু হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার মাস আগে মুঠোফোনে ‘বিয়ে’ করার পর তারা স্বামী-স্ত্রীর মতো যোগাযোগ রাখতেন।

পুলিশের ভাষ্য, এই সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন অজুহাতে ওই প্রবাসীর কাছ থেকে তিন লাখের বেশি টাকা নেওয়া হয়। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে শান্ত আলী তার বাবাকে ‘শ্বশুর’ পরিচয়ে ওই প্রবাসীর সঙ্গে কথা বলাতেন।

আটকের পর থানায় জিজ্ঞাসাবাদের সময় শান্ত আলীর মুঠোফোনে ওই প্রবাসী ফোন করেন। তখন পুলিশ তাকে জানায়, এত দিন যার সঙ্গে তিনি প্রেম ও বিয়ের সম্পর্ক বজায় রেখেছেন, সেই ‘সুমাইয়া’ আসলে একজন পুরুষ। বিষয়টি জানার পর ওই ব্যক্তি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us