ঢাকা
০৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআইয়ের বক্তব্য ভাইরাল আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক ও দুঃখ প্রকাশ আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী এদেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আইআইএমএম-এর প্রধানের কাছে রোহিঙ্গা নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
Advertise with us

আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   ২৪ বার পঠিত
আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ

ছবি: সংগৃহীত

আলজেরিয়া থেকে সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ এবং ডাক্তার-নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সচিবালয়ে আজ সোমবার (৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনৈতিক সম্পর্ক এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

এ সময় নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। উভয় পক্ষই মনে করে, এ উদ্যোগ কার্যকর হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তার দেশের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বেগবান করতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে।’ একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়টিও আলোচনায় আসে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়ম অনুযায়ী আবেদন করার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর প্রসঙ্গও বৈঠকে উঠে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আলজেরিয়ার রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত। সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে উভয় পক্ষ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ পুনর্ব্যক্ত করে।

Advertise with us
Advertise with us
Advertise with us