ঢাকা
২৮ জুন ২০২৬
শিরোনাম
ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর উপকূলের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ছে: প্রতিমন্ত্রী ড. ফরিদ তুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
Advertise with us

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৭ জুন ২০২৬   ৯ বার পঠিত
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

দীর্ঘ ছয় মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। আজ (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

এরপর সকাল ৯টায় শুরু হয় গণনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সাড়ে ১২টা) সাড়ে তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। টাকা গুণছেন রূপালী ব্যাংকের কর্মকর্তা, মাদরাসার শিক্ষার্থীসহ ৫৯০ জন সেচ্ছাসেবী।

রূপালী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ শাখার ডিজিএম মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সবশেষ গত ২৭ ডিসেম্বর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। তখন ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। যা গণনা শেষে মোট টাকার পরিমাণ দাঁড়ায় ১১কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮টাকা। এ ছাড়া, বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারসহ নানা পণ্যসামগ্রী পাওয়া যায়।

দীর্ঘ ছয় মাস পর শনিবার আবার খোলা হলো এই বাক্স। এতে পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা। অতীতের সব রেকর্ড এবার ভাঙার অপেক্ষায়। তবে সবকিছু নিশ্চিত হওয়া যাবে পুরো গণনার পর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930