ঢাকা
২৯ আগস্ট ২০২৬
Advertise with us

নভেম্বরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
নভেম্বরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

আসন্ন কপ জলবায়ু সম্মেলনে অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেদ্দায় ২৩তম ওআইসি বিশেষ সিএফএমের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাক্লাকায়ারকে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

উভয় পক্ষই আঞ্চলিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেছে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার সময় উভয় পক্ষই অর্থনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রসহ বর্তমান সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে এবং বিস্তৃত ক্ষেত্রে সম্পর্ককে আরও প্রসারিত করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে তাদের আগ্রহের ওপর জোর দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us