ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক ছাত্রলীগ নেত্রীর ফেসবুকে ‘বিস্ফোরক মন্তব্য’, কড়া জবাব ছাত্রদলের নেত্রীর যদি তথ্য মন্ত্রণালয় পান, তাইলে মিডিয়ায় শ্বশুরবাড়ির প্রভাব না বাড়লেই মঙ্গল: এনসিপি নেত্রী মনিরা ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’, ঝুঁকিতে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা
Advertise with us

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ২০ বার পঠিত
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে ভোমরা স্থলবন্দরে তার মরদেহ পৌঁছায়। পরবর্তীতে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লাশবাহী গাড়িটি সাজুর গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়ার উদ্দেশে রওনা হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্যসহ সাভারের আহমেদ বাবুর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নিহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ পাসপোর্টের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। এ ছাড়া পরিবারের ইচ্ছায় নিহত এক নারীর মরদেহ কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে।

এর আগে, গত বুধবার রাতে কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজনই বাংলাদেশি। এ ঘটনায় দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us