ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক ছাত্রলীগ নেত্রীর ফেসবুকে ‘বিস্ফোরক মন্তব্য’, কড়া জবাব ছাত্রদলের নেত্রীর যদি তথ্য মন্ত্রণালয় পান, তাইলে মিডিয়ায় শ্বশুরবাড়ির প্রভাব না বাড়লেই মঙ্গল: এনসিপি নেত্রী মনিরা ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’, ঝুঁকিতে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা
Advertise with us

ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ১৭ বার পঠিত
ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে কাজ করছি, যার মূল লক্ষ্য শহরকে পরিচ্ছন্ন রাখা এবং ব্যাপক সবুজায়ন করা।

তিনি জানান, ঢাকা উত্তর সিটির কর্পোরেশন পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরইমধ্যে, ৫৫ হাজার বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

একদিনে এক লাখ গাছ রোপণের লক্ষ্য নিয়ে শুরু হওয়া ক্লেমন-এর পরিবেশবান্ধব প্ল্যাটফর্ম ‘গ্রিন ওয়েভ’-এর দেশব্যাপী সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি ‘এক লক্ষ্যে এক লাখ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ডিএনসিসি প্রশাসক।

এসময় ডিএনসিসি প্রশাসক বলেন, পুরো দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসাথে, ঢাকাকে পরিছন্ন রাখার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবে সিটি কর্পোরেশন। পাশাপাশি, নগরবাসীকে যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি বলেন, ‘ঢাকা একটি অত্যন্ত জীবন্ত শহর, যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন। আমরা যদি নির্দিষ্ট স্থানে বর্জ্য না ফেলে যত্রতত্র ফেলি, তবে এই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত কঠিন। সিটি কর্পোরেশনের কর্মীরা প্রতিদিন তাদের নির্ধারিত রুটিন অনুযায়ী কাজ করছেন এবং নির্দিষ্ট স্থান থেকেই বর্জ্য সংগ্রহ করবেন। কিন্তু শহরকে সুন্দর রাখতে হলে সর্বস্তরের নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us