ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি খাতে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ: নজরুল ইসলাম খান ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী সরকারের ১৮০ দিন : সাফল্য তুলে ধরে ই-বুক প্রকাশ বস্ত্র-পাট খাতের আধুনিকায়নে চীনের প্রযুক্তিগত সহযোগিতা কাজে লাগানো হবে : বাণিজ্যমন্ত্রী ট্রেড লাইসেন্সের টাকা নিয়েও নবায়ন না করার অভিযোগ, সুপারভাইজারকে অব্যাহতি অর্থের বিনিময়ে লুটেরাদের ফেরানোর চেষ্টা সরকারের ক্ষতির কারণ হবে: এবি পার্টি চেয়ারম্যান বন্দনা রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে যাবে দক্ষিণ কোরিয়া
Advertise with us

অর্থের বিনিময়ে লুটেরাদের ফেরানোর চেষ্টা সরকারের ক্ষতির কারণ হবে: এবি পার্টি চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
অর্থের বিনিময়ে লুটেরাদের ফেরানোর চেষ্টা সরকারের ক্ষতির কারণ হবে: এবি পার্টি চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজ সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে দলের অবস্থান তুলে ধরার সময় বললেন, অর্থের বিনিময়ে লুটেরাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা সরকারের জন্য ক্ষতির কারণ হবে।

তিনি অভিযোগ করেন, দিল্লির ইন্ধনেই হাদী হত্যাসহ দেশের সার্বভৌমত্ব নষ্টের ষড়যন্ত্র চলছে। ভারত সফরে প্রধানমন্ত্রী না যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানায় এবি পার্টি।

সংবাদ সম্মেলনে দলের আরেক শীর্ষ নেতা ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। একই সঙ্গে দলটির ৩১ দফার মধ্যে প্রায় ১১টি দফা লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরে এস আলমের মতো দুর্বৃত্তদের আশ্রয় দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সেক্টরে নিজেদের লোকদের পদায়ন করে রাষ্ট্রকে ঢেলে সাজানোর যে ওয়াদা করা হয়েছিল, তা থেকে সরে যাওয়া হচ্ছে।

গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাজা দেওয়ার বিধান তৈরি করেছে বিএনপি। এ পরিস্থিতি আওয়ামী লীগের করা আইনের চেয়েও খারাপ-উল্লেখ করেন তিনি।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us