ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ফেসবুক লাইভে আসবেন আসিফ মাহমুদ
Advertise with us

ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৫৬ বার পঠিত
ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর রাজনীতিক শিশির মনির গ্যাস ও বিদ্যুৎ সংকটকে শুধু সরকারের বা কোনো রাজনৈতিক দলের সমস্যা হিসেবে না দেখে জাতীয় সংকট হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন।

আজ রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সংকট আছে এটা সত্য। এটি দেশের সংকট। শুধু সরকার, দল বা গোষ্ঠীর সংকট নয়।’সমস্যা সমাধানে সব পক্ষকে নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, ‘এই সংকট নানা কারণে হতে পারে। সবাইকে নিয়ে বসুন। সবাই সমাধান চায়। ইগো দেখানোর কিছু নেই।’

শিশির মনিরের এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস-বিদ্যুতের সংকট দ্রুত সমাধানে বিরোধী দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন।

তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে সংকটের সমাধান করা সম্ভব—এমন কোনো পরিকল্পনা বিরোধী দলের কাছে থাকলে তা সরকারকে দিতে পারে; প্রয়োজন মনে হলে সরকার সেটি গ্রহণ করবে। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরুর কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংসদে তাদের পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us