ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ফেসবুক লাইভে আসবেন আসিফ মাহমুদ
Advertise with us

হঠাৎ ডেটিং অ্যাপে হৃতিক, সাবার সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জন

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৬০ বার পঠিত
হঠাৎ ডেটিং অ্যাপে হৃতিক, সাবার সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জন

ছবি: সংগৃহীত

বলিউডের তারকা অভিনেতা হৃতিক রোশন ও সাবা আজাদের সম্পর্ক নিয়ে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। দীর্ঘদিনের এই সম্পর্ক কি তবে ভাঙনের পথে? নাকি পুরো ঘটনাটিই সামাজিক যোগাযোগমাধ্যমের একটি স্ক্রিনশটকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জন?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিশেষ আমন্ত্রণনির্ভর ডেটিং ও সামাজিক যোগাযোগমাধ্যম ‘রায়া’র একটি কথিত প্রোফাইলের স্ক্রিনশট। সেখানে হৃতিক রোশনের নাম, ছবি, বয়স, ইনস্টাগ্রাম পরিচিতি, পেশা ও মুম্বাইয়ের ঠিকানা উল্লেখ রয়েছে বলে দাবি করা হচ্ছে।

এই স্ক্রিনশট প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের মনে প্রশ্ন- হৃতিক কি তবে সাবার সঙ্গে সম্পর্কের ইতি টেনে নতুন সম্পর্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন?

তবে এখানেই রয়েছে বড় প্রশ্ন। ছড়িয়ে পড়া প্রোফাইলটি সত্যিই হৃতিকের কি না, তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। এমনকি অ্যাকাউন্টটি বর্তমানে সক্রিয় কি না, সেটিও নিশ্চিত নয়। ফলে শুধু একটি স্ক্রিনশটের ভিত্তিতে হৃতিকের ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের মন্তব্য। কেউ প্রশ্ন তুলেছেন, ‘তবে সাবার কী হবে?’ আবার কেউ মজা করে লিখেছেন, হৃতিক কি তাহলে সাবার কাছ থেকে ‘আজাদ’ হয়ে গেলেন? কেউ আবার তারকা অভিনেতার জীবন নিয়েও রসিকতা করেছেন।

তবে অনেকেই বিষয়টি নিয়ে ভিন্ন ব্যাখ্যাও দিয়েছেন। তাদের মতে, ‘রায়া’ শুধু প্রেম বা প্রেমের সম্পর্ক খোঁজার জন্য ব্যবহৃত হয় না। নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া ও সামাজিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও এ ধরনের অ্যাপ ব্যবহার করা যায়। তাই কারও নামে কোনো প্রোফাইল পাওয়া গেলেই তিনি সেখানে সক্রিয়ভাবে প্রেমের সম্পর্ক খুঁজছেন এমনটা ধরে নেওয়ার সুযোগ নেই।

এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বরে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা দাবি করেছিলেন, তিনি ‘রায়া’তে হৃতিক রোশন ও আদিত্য রায় কাপুরের নামে প্রোফাইল দেখেছেন। তবে সেই দাবিরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

হৃতিক ও সাবার সম্পর্কের শুরু ২০২১ সালে। পরে করণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন তারা। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠান, পার্টি ও পারিবারিক আয়োজনে একসঙ্গে দেখা গেছে দুজনকে।

২০২৫ সালের অক্টোবরে সম্পর্কের চার বছর পূর্তি উপলক্ষে সাবার সঙ্গে বেশ কিছু অদেখা ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন হৃতিক। ফলে হঠাৎ ডেটিং অ্যাপে তার নামে কথিত প্রোফাইলের খবর ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় এসেছে তাদের সম্পর্ক।

তবে এখন পর্যন্ত হৃতিক কিংবা সাবা, কেউই এ বিষয়ে মুখ খোলেননি। তাই আপাতত ডেটিং অ্যাপের এই প্রোফাইলকে কেন্দ্র করে হৃতিক-সাবার সম্পর্ক ভেঙে যাওয়ার খবরকে সত্য নয়, বরং জল্পনাই বলা যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us