ঢাকা
২৩ জুলাই ২০২৬
শিরোনাম
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে গাড়িচালকের হত্যাচেষ্টা মামলা দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ছাত্রদল : ডিএনসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ গাজী নজরুলকে এমপি পদ ছাড়তে বলল জামায়াত, নইলে স্পিকার-ইসিতে চিঠি গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানের পিকঅ্যাক্স পরমাণু কেন্দ্রে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ প্রতিনিধি দলের বৈঠক
Advertise with us

১২ তলা থেকে পথচারীর ওপর পড়েও বেঁচে গেলেন যুবক, প্রাণ গেল নারীর

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ১৭ বার পঠিত
১২ তলা থেকে পথচারীর ওপর পড়েও বেঁচে গেলেন যুবক, প্রাণ গেল নারীর

ছবি: সংগৃহীত

জাপানের নাগোয়া শহরে একটি বহুতল ভবন থেকে পড়ে এক যুবক এক নারী পথচারীর ওপর আছড়ে পড়ার ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ওপর থেকে পড়ে যাওয়া যুবক গুরুতর আহত অবস্থায় জীবিত আছেন। গত রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে নাগোয়া শহরের একটি ১২ তলা ভবনের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স ২৩ বছর। স্থানীয় পুলিশ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার নাম হোরা ইনাবা।

পুলিশ জানায়, রাত প্রায় ১টার দিকে ইনাবা এক বন্ধুর সঙ্গে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় ২৯ বছর বয়সী শিনসেই তাগুচি নামের ওই যুবক ভবনের ওপর থেকে নিচে পড়ে সরাসরি তার ওপর আঘাত করেন। নাগোয়া সিটি সাবওয়ের ইয়াবাচো স্টেশনের কাছের একটি অফিস ও আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ইনাবার সঙ্গে থাকা বন্ধু দ্রুত পুলিশকে খবর দেন। তিনি জানান, ওপর থেকে একজন পড়ে তার বন্ধুকে গুরুতর আহত করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চিকিৎসকরা জানান, ইনাবা রক্তক্ষরণজনিত শকে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে, তাগুচি এখনো অচেতন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। তদন্তকারীরা এখনো নিশ্চিত হতে পারেননি, তাগুচি দুর্ঘটনাবশত ভবন থেকে পড়ে গিয়েছিলেন, নাকি ইচ্ছাকৃতভাবে নিচে ঝাঁপ দিয়েছিলেন। বিষয়টি জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

জাপানে বহুতল ভবন থেকে পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। ২০২৪ সালের আগস্টে ইয়োকোহামা স্টেশনের কাছে একটি ভবন থেকে ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রী নিচে পড়ে গেলে ৩২ বছর বয়সী এক নারী পথচারীর মৃত্যু হয়।

এছাড়া ২০২০ সালের অক্টোবরে ওসাকার একটি বাণিজ্যিক ভবন থেকে এক কিশোর ঝাঁপ দিলে নিচে থাকা ১৯ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্রী তার আঘাতে নিহত হন। ওই ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছিল। ঘনবসতিপূর্ণ জাপানি শহরগুলোতে বহুতল ভবনের সংখ্যা বেশি হওয়ায় এ ধরনের দুর্ঘটনা নিয়ে জননিরাপত্তার উদ্বেগ নতুন করে সামনে এসেছে।

সূত্র : দ্য মিরর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031