ঢাকা
২০ জুলাই ২০২৬
শিরোনাম
আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায় মশা নিধনে বর্তমান পদ্ধতিতে ফল নেই, দেশীয় প্রযুক্তিতে জোর: মির্জা ফখরুল মাদকের বিস্তার ভয়াবহ, সরকারের কঠোর পদক্ষেপ জরুরি : শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিকল্পনা নিয়ে বৈঠক সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে : প্রতিরক্ষা উপদেষ্টা আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি ফের গ্রেফতার রিজেন্টের সাহেদ মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
Advertise with us

মেসি কি এখনও গোল্ডেন বুট পেতে পারেন?

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ২১ বার পঠিত
মেসি কি এখনও গোল্ডেন বুট পেতে পারেন?

ছবি: সংগৃহীত

অন্যতম রোমাঞ্চকর গোলবন্যার সাক্ষী হলো ফুটবলবিশ্ব। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের করে নিয়েছে টমাস টুখেলের ইংল্যান্ড। বুকায়ো সাকার দুর্দান্ত হ্যাটট্রিকে ইংলিশরা জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলেও, সব আলো কেড়ে নিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। বিশ্বকাপে এখন এমবাপের মোট গোল সংখ্যা ২২টি, যেখানে মেসি ২১ গোল নিয়ে ঠিক তার পেছনে অবস্থান করছেন।

ম্যাচের প্রথমার্ধে কিছুটা শান্ত থাকার পর, দ্বিতীয় মার্ধের ৪৮ মিনিটে নিজের প্রথম গোলটি করেন এমবাপ্পে। এরপর ৬৬ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করতেই তিনি মেসিকে টপকে যান। তবে মেসির সামনে সুযোগ থাকছে এই রেকর্ড আবার নিজের করে নেওয়ার, কারণ আজ রবিবার স্পেনের বিরুদ্ধে হাইভোল্টেজ ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা। এই জোড়া গোলের সুবাদে চলতি আসরের গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষস্থান মজবুত করেছেন এমবাপে। বর্তমানে ১০টি গোল এবং ৪টি অ্যাসিস্ট নিয়ে সবার ওপরে আছেন তিনি। অন্যদিকে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেসির সামনে সুযোগ থাকছে আজকের ফাইনালে অন্তত দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে এমবাপ্পে ধরে ফেলার।

মজার বিষয় হলো, এই ম্যাচের মাধ্যমে এমবাপ্পে বিশ্বকাপের গ্রুপ পর্ব, শেষ বত্রিশ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালসহ প্রতিটি ধাপেই গোল করার অনন্য কীর্তি গড়লেন, কেবল সেমিফাইনাল ছাড়া। ক্যারিয়ারে তিনটি সেমিফাইনাল খেললেও এখন পর্যন্ত শেষ চারের লড়াইয়ে কোনো গোল পাননি এই ফরাসি তারকা। আজকের মেগা ফাইনালে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্নপূরণের পাশাপাশি গোল্ডেন বুটের এই লড়াই ম্যাচটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031