ঢাকা
১২ জুলাই ২০২৬
শিরোনাম
গ্রেডভিত্তিক বিভাজন শিক্ষার্থীদের মানসিক কারাগারে বন্দি করে: তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন ভোটের ২৫ দিন আগেই ভোটকেন্দ্র চূড়ান্ত করবে ইসি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চেয়ে ঐক্যের পথে আসার আহ্বান: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার হাফিজ ৫ আগস্ট সেনাবাহিনী চুপ থাকলে গৃহযুদ্ধ ঘটতে পারত: আব্দুল হক হরমুজ ইস্যুতে আলোচনায় জন্য ওমানে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ মাকে বিদেশে নিইনি, কারণ এ রকম মানবিক সেবা সেখানে পাওয়া যেত না: প্রধানমন্ত্রী
Advertise with us

হরমুজ ইস্যুতে আলোচনায় জন্য ওমানে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ২৪ বার পঠিত
হরমুজ ইস্যুতে আলোচনায় জন্য ওমানে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনার মধ্যেই দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনার জন্য ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার(১১ জুলাই) আরাগচি রাজধানী মাস্কাটে পৌঁছালে দেশটির ঊচ্চপর্দস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এর আগে গতকাল ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের অন্যকম সর্বোচ্চ এই নেতার সফরে অন্যান্য বিষয়ের সঙ্গে হরমুজ প্রণালীর পরিস্থিতিও অন্তর্ভুক্ত থাকবে। চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে ইরান ও যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক চুক্তি হয়েছিল। এই চুক্তির অধীনে উভয় দেশের মধ্যে সামরিক সংঘাতের অবসান ঘটানো এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে উপনীত হওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, এই সফরটি আঞ্চলিক পরিস্থিতি এবং বিশেষ করে হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয়ে তেহরান ও মাস্কাটের মধ্যে চলমান দ্বিপাক্ষিক আলোচনারই ধারাবাহিকতা।

তবে হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার জেরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গত দুই দিনে উভয় পক্ষ একে অপরের ওপর পাল্টা হামলা চালিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র আবারও ইরানের হামলা করে। এরপর আত্মরক্ষার্থে তেহরান বাহরাইন, কুয়েত, কাতার ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক হামলা চালায়।

সূত্র: ইরানা নিউজ, আনাদোলু এজিন্স।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031