ঢাকা
১২ জুলাই ২০২৬
শিরোনাম
গ্রেডভিত্তিক বিভাজন শিক্ষার্থীদের মানসিক কারাগারে বন্দি করে: তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন ভোটের ২৫ দিন আগেই ভোটকেন্দ্র চূড়ান্ত করবে ইসি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চেয়ে ঐক্যের পথে আসার আহ্বান: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার হাফিজ ৫ আগস্ট সেনাবাহিনী চুপ থাকলে গৃহযুদ্ধ ঘটতে পারত: আব্দুল হক হরমুজ ইস্যুতে আলোচনায় জন্য ওমানে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ মাকে বিদেশে নিইনি, কারণ এ রকম মানবিক সেবা সেখানে পাওয়া যেত না: প্রধানমন্ত্রী
Advertise with us

পাঁচ বছর পর জাতীয় দলে ফিরলেন সাইফউদ্দিন, ছুটি বাতিল তাসকিনের

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ২৩ বার পঠিত
পাঁচ বছর পর জাতীয় দলে ফিরলেন সাইফউদ্দিন, ছুটি বাতিল তাসকিনের

ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলার দ্বারপ্রান্তে মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেস বোলিং অলরাউন্ডার অনেকটা নাটকীয়ভাবেই ডাক পেয়েছেন জিম্বাবুয়ে-বাংলাদেশ ৩য় ওয়ানডের দলে। যদিও সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে ওয়ানডে খেলা এই ক্রিকেটারের একাদশে সুযোগ হবে কি না, তা নিশ্চিত নয়।

অবশ্য টি-টোয়েন্টি দলেই যেখানে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন, সেখানে ওয়ানডে দলে ডাক পাওয়া সাইফউদ্দিনের জন্য বড় সুখবরই বটে। তার সৌভাগ্যের কারণ হয়ে এসেছে তারকা পেসার মুস্তাফিজুর রহমানের চোট। ইঞ্জুরির কারণে ৩য় ওয়ানডেতে খেলতে পারবেন না কাটার মাস্টার, খেলেননি ২য় ওয়ানডেতেও।

সাইফউদ্দিনকে তাই শেষ ওয়ানডের দলে মুস্তাফিজের বদলি হিসেবে ডেকেছে টিম ম্যানেজমেন্ট। চোট আক্রান্ত আরেক ক্রিকেটার লিটন দাসের বদলি হিসেবে অবশ্য কাউকে ডাকা হয়নি স্কোয়াডে।

এদিকে চোটের কারণে মুস্তাফিজ শুধু ওয়ানডেই নয়, খেলতে পারবেন না টি-টোয়েন্টি সিরিজেও। তার বদলি হিসেবে সেখানে ডাকা হয়েছে তাসকিন আহমেদ, যিনি ক’দিন পর এলপিএল খেলবেন বলে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। তবে দলের প্রয়োজনে এলপিএলের আগে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, ‘অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন হারারেতে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পাচ্ছেন। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মুস্তাফিজুর দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক প্যানেল টি-টোয়েন্টি দলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে অন্তর্ভুক্ত করেছে।’

আগামী ১১ জুলাই হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে দুই ম্যাচ হেরে নিশ্চিত হয়েছে সিরিজ হার। ওয়ানডে সিরিজ শেষে ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031