ঢাকা
১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ‘জিততে বা ড্র করতে হবে’, বাংলাদেশ ম্যাচ নিয়ে শ্রীলঙ্কা কোচ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেফতার তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা.জুবাইদা রহমানের সাক্ষাৎ আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের যেসব এলাকায় আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে
Advertise with us

ভূমি অফিসে অনিয়ম ও দীর্ঘসূত্রতা বরদাস্ত করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   ৪৪ বার পঠিত
ভূমি অফিসে অনিয়ম ও দীর্ঘসূত্রতা বরদাস্ত করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

পঞ্চগড় জেলা প্রশাসনের অধীন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রবিবার (৮ নভেম্বর) সকালে তিনি কার্যালয়টি পরিদর্শন করেন। এ সময় ভূমিসেবা কার্যক্রমের মান ও সেবাগ্রহীতাদের ভোগান্তির বিষয়টি সরেজমিনে যাচাই করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন রেজিস্টার, নামজারি এবং ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম ঘুরে দেখেন। সাধারণ মানুষ নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন কি না, তা জানতে সরাসরি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, ‘দাপ্তরিক কাজে কোনো ধরনের দীর্ঘসূত্রতা, অনিয়ম ও হয়রানি বরদাস্ত করা হবে না।’ পাশাপাশি ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেবার মান আরও উন্নত, দ্রুত ও জনবান্ধব করতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। জনগণের ভোগান্তি কমাতে এবং সরকারি সেবার মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ সময় পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us