ঢাকা
১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
সজনে পাতার উপকারীতা উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ‘জিততে বা ড্র করতে হবে’, বাংলাদেশ ম্যাচ নিয়ে শ্রীলঙ্কা কোচ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেফতার তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা.জুবাইদা রহমানের সাক্ষাৎ আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের যেসব এলাকায় আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
Advertise with us

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   ৩৬ বার পঠিত
পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়াও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাঁজোয়া যান মোতায়েনের পাশাপাশি ড্রোন দিয়ে চলছে নজরদারি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে মিরপুর এলাকায় ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়া এলাকায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছে।

এছাড়াও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা কার্যক্রম জোরদারে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন রয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং করা হচ্ছে। দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা ব্যবহার করছেন বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা।

বিজিবি আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে।

Advertise with us
Advertise with us
Advertise with us