ঢাকা
১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
জাতির সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে: জামায়েত নেতা আবদুল হালিম সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ প্রতিমন্ত্রী ইশরাককে নিয়ে সারজিসের কবিতা ‘কোন কারণে বুকে পাথর চাপা দিয়ে জুলাই সনদে সই করেছিল জামায়াত?’ আগের স্বৈরাচারের পথেই হাঁটছে বিএনপি সরকার : জামায়াত আমির নিজ এলাকার নারীদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন করুন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ ৩৩ ওভারেই অলআউট, ৯৯ রানে জিম্বাবুয়ের কাছে হারল টাইগাররা ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি
Advertise with us

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   ২৩ বার পঠিত
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বিএনপি গত সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, প্রত্যেকদিন সংসদে দাঁড়িয়ে টিয়া পাখির মতো মিথ্যা কথা বলছে বিএনপি। এখন প্রত্যেকদিন একেকটি প্রতিশ্রুতি ভাঙছে বিএনপি। ভাঙার পর দম্ভ করে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দেয় দলটি। এ কথা বলে এরই মধ্যে জুলাই সনদের ১৭টি ধারা লঙ্ঘন করেছে তারা। এমনকি সাত মাসে জাতির সঙ্গে ১৭ বার প্রতারণা করা হয়েছে।

এনসিপি নেতা বলেন, বিএনপি ভেবেছিল এক পা ডাঙায় আরেক পা জলে রেখে সাঁতরে পুকুর পার হবে। এতে পার হতে পারলেও লুঙ্গি ঠিক থাকবে না। আমরা বারবার চেয়েছিলাম একটি সংস্কার পরিষদ গঠন করা হোক। গণভোটের মধ্য দিয়ে ৩০০ সংসদ সদস্যকে ১৮০ দিনের জন্য এই সংস্কারের ক্ষমতা দিয়েছিল জনগণ। অথচ গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের অর্ধেক ফলাফল মেনেছে বিএনপি সরকার। বাকি ফলাফল তারা মানেনি।

আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া নির্বাচনের উদাহরণ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের সময়ে নানান বিতর্কিত নির্বাচন হয়েছিল। ঠিক একই কায়দায় বিএনপি কিছু মানছে, কিছু মানছে না। অর্থাৎ পক্ষে গেলে মানছে, নয়তো না। ফলে গণভোটের ফলাফল না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি সরকার দলের এমপিরা। এতে জুলাই সনদটি এখন আর ফাংশনাল নেই। বিএনপি নিজের হাতে ধরে এটি অন্ধকার করেছে। এরপরও প্রত্যেকদিন বলে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। এটা বলতে বলতে এরই মধ্যেই গত সাত মাসে জনগণের সঙ্গে প্রতারণা করেছে দলটি।

Advertise with us
Advertise with us
Advertise with us