ঢাকা
১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ দিলেন নানা নির্দেশনা দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর একদিনেই তিন বিভাগে যাবেন প্রধানমন্ত্রী পরাজয়ের শঙ্কায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ডাকসু জিএস ফরহাদ পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে; সেই দিনটি চাই, যেদিন নিরাপত্তার কথা ভাবতে হবে না: নাহিদ ছাত্রলীগ হতে চাইলে আপনাদেরও প্রতিহত করব: সাবেক শিবির সভাপতির হুঁশিয়ারি প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কাল
Advertise with us

ভারতের বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   ১৯ বার পঠিত
ভারতের বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির

ছবি: ফাইল ছবি

ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপি ও আরএসএসের মতো জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরও বাংলাদেশের হাজার বছরের আবহমান ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি এ অভিযোগ তুলে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানান।

নাছির উদ্দীন নাছির বলেন, ‘বছরের পর বছর ধরে বাংলাদেশের মানুষ যে অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে আসছে, একটি চক্র সুপরিকল্পিতভাবে তা ধ্বংস করতে চাইছে।’

ভারতের উদাহরণ টেনে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের বিজেপির অন্ধ সমর্থক গোষ্ঠী আরএসএস যেভাবে সেখানে সাম্প্রদায়িক বন্ধন নষ্ট করতে তৎপর, একইভাবে বাংলাদেশেও জামায়াত-শিবির সেই একই কায়দায় সম্প্রীতি বিনষ্টের পায়তারা চালাচ্ছে।’

তিনি আরো দাবি করেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবকে লক্ষ্য করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির অপতৎপরতা চালানো হচ্ছে। সম্প্রীতিবিরোধী যেকোনো ষড়যন্ত্র রাজপথে রুখে দিয়ে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও পারস্পরিক সৌহার্দ্য রক্ষা করতে ছাত্রদল বদ্ধপরিকর বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us