ঢাকা
১১ অক্টোবর ২০২৬
Advertise with us

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১০ অক্টোবর ২০২৬   ৩১ বার পঠিত
প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা

ছবি: সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর।

শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।

এতে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য MCQ বাছাই পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার তারিখ দুই কর্মদিবসের মধ্যে জানানো হবে।’

উল্লেখ্য-শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারাদেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

Advertise with us
Advertise with us
Advertise with us