ঢাকা
০৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআইয়ের বক্তব্য ভাইরাল আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক ও দুঃখ প্রকাশ আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী এদেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আইআইএমএম-এর প্রধানের কাছে রোহিঙ্গা নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
Advertise with us

অবশেষে নিয়োগ পেলেন সেই মিশন আচার্য, অভিনন্দন জানালেন রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   ২৫ বার পঠিত
অবশেষে নিয়োগ পেলেন সেই মিশন আচার্য, অভিনন্দন জানালেন রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

অবশেষে প্রাথমিকের শিক্ষক পদে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন স্থায়ী ঠিকানা না থাকায় নিয়োগপত্র না পাওয়া ঝিনাইদহের মিশন আচার্য।

আজ সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন মিশন আচার্যের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে রাশেদ খাঁন মিশন আচার্যকে অভিনন্দও জানিয়েছেন।

রাশেদ খাঁন লিখেছেন, ‘আলোচিত মিশন আচার্য আজ চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন। আজ থেকে তার নামের আগে শিক্ষক শব্দটি যুক্ত হলো। আমি তাকে একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য পরামর্শ দিয়েছি। তিনি যেন হাজারো শিক্ষার্থীর প্রিয় শিক্ষক হতে পারেন। শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষক মিশন আচার্য। ভবিষ্যৎ সুন্দর ও সাবলীল হোক।’

তিনি বলেন, ‘আশা করি, স্থায়ী বসতভিটা না থাকার কারণে আর কোনো মিশন আচার্যকে ভোগান্তির শিকার হওয়া লাগবে না। আমি সব সাংবাদিককে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা মানসিক সাপোর্ট দিয়ে মিশন আচার্যের পাশে ছিলেন।’

‘বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, যিনি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেছেন।’ যোগ করেন রাশেদ খাঁন।

Advertise with us
Advertise with us
Advertise with us