ঢাকা
১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৬ দফা দাবি সাদপন্থীদের সৌদিগামী ফ্লাইট একের পর এক বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসীরা অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও ফ্যামিলি কার্ড পাবেন: আমিনুল হক জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর দুই বছরের মাথায় পুনর্গঠিত হচ্ছে এনসিপি, নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ: সাদিক কায়েম বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
Advertise with us

একাদশের ৩ বিষয়ের সিলেবাস প্রকাশ করল এনসিটিবি

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   ৫৭ বার পঠিত
একাদশের ৩ বিষয়ের সিলেবাস প্রকাশ করল এনসিটিবি

ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণির বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। একাদশ শ্রেণির ক্লাস শুরুর এক সপ্তাহের বেশি সময় পর এ তিন বিষয়ের সিলেবাস প্রকাশ করা হলো। শুক্রবার (২ অক্টোবর) এনসিটিবির ওয়েবসাইটে সিলেবাসগুলো প্রকাশ করা হয়।

এবার একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে গত ২৪ সেপ্টেম্বর। তবে বাংলা, ইংরেজি ও আইসিটির সিলেবাস প্রকাশ না হওয়ায় এসব বিষয়ে কলেজগুলোতে পুরোদমে পাঠদান শুরু করা যাচ্ছিল না। সিলেবাস প্রকাশের ফলে আগামী সপ্তাহ থেকে এসব বিষয়ের নিয়মিত পাঠদান পুরোদমে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এনসিটিবি নির্ধারিত বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পাঠ্যবই ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। এবার সিলেবাসও প্রকাশ হওয়ায় কোন বিষয়বস্তু কীভাবে পড়ানো হবে, সে অনুযায়ী পাঠদান চালাতে পারবেন শিক্ষকরা।

এনসিটিবির প্রকাশিত সিলেবাস দেখা যাবে তাদের ওয়েবসাইটে।

Advertise with us
Advertise with us
Advertise with us