ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন রাশেদ খাঁন ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেক পর নিয়ন্ত্রণে দুদকের অনুসন্ধান রাজনৈতিক হয়রানির অংশ : আসিফ মাহমুদ পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি : রেল প্রতিমন্ত্রী গ্যাস-জ্বালানি বৈশ্বিক সংকট, এককভাবে সমাধান সম্ভব নয় : রিজভী পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
Advertise with us

কন্যার জন্মদিনে আবেগঘন ছবি প্রকাশ দীপিকা-রণবীরের

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
কন্যার জন্মদিনে আবেগঘন ছবি প্রকাশ দীপিকা-রণবীরের

ছবি: সংগৃহীত

বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মেয়ে দুয়া পা দিয়েছে দুই বছরে। মেয়ের জন্মদিনকে ঘিরে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন এই তারকা দম্পতি। প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন পুরো পরিবারের কিছু বিশেষ মুহূর্তের ছবি, যেখানে দেখা গেছে দীপিকার ‘বেবি বাম্প’ও।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দীপিকা ও রণবীর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি সাদাকালো ছবি শেয়ার করেন। ছবিগুলোতে ছোট্ট দুয়াকে ঘিরে মা-বাবার নানা আবেগঘন ও রোমান্টিক মুহূর্ত ধরা পড়েছে।

ছবির ক্যাপশনে তারা লিখেছেন, ‘বেবি দুয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনও বড় হচ্ছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ।’

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তান দুয়ার জন্ম দেন দীপিকা। এরপর থেকেই মেয়েকে গণমাধ্যম ও জনসমাগমের আড়ালে রেখেছেন এই দম্পতি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সতর্ক থাকা দীপিকা-রণবীর এবার মেয়েরদিন উপলক্ষে প্রকাশিত এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন দীপিকা-রণবীর দ্বিতীয় জন্মদিনে পরিবারের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন।

এর আগে দ্বিতীয় সন্তানের আগমনের খবরও জানিয়েছিলেন তারা। এবার দুয়ার জন্মদিনে প্রকাশিত নতুন ছবিতে দীপিকার ‘বেবি বাম্প’ দেখা যাওয়ায় ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

দুয়ার জন্মদিন উপলক্ষে প্রকাশিত এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন দীপিকা-রণবীর। তাঁদের পারিবারিক জীবনের এই বিশেষ মুহূর্তে শুভকামনা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us