ছবি: সংগৃহীত
রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মো. মিন্টু (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে মিন্টুর হেফাজত থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।