ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে ভর্তি নেওয়া হবে : আমিনুল হক ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই : মীর শাহে আলম কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
Advertise with us

সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ২৫ বার পঠিত
সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

ছবি: সংগৃহীত

সৌদি আরবকে ‘ইয়েমেনি জনগণের ওপর অবরোধ’ বৃদ্ধি না করার বিষয়ে সতর্ক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

সোমবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ‘সৌদি আরব কর্তৃক ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার, তাদের সামরিক তৎপরতা বন্ধ এবং ইয়েমেনি জনগণকে তাদের নিজেদের সম্পদের ব্যবহারাধিকার নিশ্চিত করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’

উল্লেখ্য-২০১৪ সালে রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তৃত এলাকা দখল করে নেয় আনুষ্ঠানিকভাবে আনসারুল্লাহ নামে পরিচিত ইরান-সমর্থিত হুতিরা। এরপর থেকে তারা এডেনভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর রিয়াদ তেল রপ্তানির জন্য বাব আল-মান্দেব প্রণালীর দিকে ঝুঁকে। তবে গত ২০ জুলাই হুতিরা সৌদি আরবের ওপর নৌ অবরোধ ঘোষণা করলে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। সূত্র: আল-জাজিরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us