ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণেই গড়ে উঠবে আদর্শ নেতৃত্ব: ছাত্র জমিয়ত সভাপতি বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের দেশে ফেরা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস অসহায় পরিবারের হাতে আগে ফ্যামিলি কার্ড দিতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
Advertise with us

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার!

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ১৮ বার পঠিত
২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার!

ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পের ঠিক ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে বেইলি নামের একটি পোষ্য কুকুরকে। প্রায় এক মাস ধরে খাবার ও পানির ছাড়াই কংক্রিটের খাঁচায় বন্দি থাকা এই সারমেয়র বেঁচে ফেরা নিয়ে চারদিকে চলছে বিস্ময় আর উল্লাস।

গত জুনের শেষ সপ্তাহে ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পের আঘাতে ধুলিসাৎ হয়ে গিয়েছিল অসংখ্য ঘরবাড়ি। সেই প্রলয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষ।

ধ্বংসস্তূপের নিচে যখন প্রাণের আর কোনো চিহ্ন পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন উদ্ধারকর্মীরা, ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। আকস্মিক নিখোঁজ থাকা কুকুরটির সন্ধান মেলে এক ধুলোমাখা ধ্বংসস্তূপের গভীরে। অত্যন্ত মর্মান্তিক বিষয় হলো, উদ্ধার হওয়া বেইলি কার সাথে জড়িয়ে কুঁকড়ে শুয়ে ছিল, তা শুনলে যে কারো হৃদয় কেঁপে উঠবে; সে নিজ মালিকের মৃত মায়ের নিথর দেহের পাশেই আশ্রয় নিয়ে বেঁচে ছিল এতদিন।

উদ্ধারকারী দলের সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে কংক্রিটের চাঙড় সরিয়ে পথ তৈরি করেন এবং দ্রুত ক্লান্ত ও কঙ্কালসার বেইলিকে পানি ও জরুরি তরল খাবার সরবরাহ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ ২৯ দিন অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে গেলেও বর্তমানে বেইলি স্থিতিশীল রয়েছে এবং ভেটেরিনারি চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠছে। এই মর্মান্তিক বিপর্যয়ে ছোট্ট মালিক ১১ বছরের ভিক্টোরিয়া নিজের মা ও দাদিকে চিরতরে হারিয়েছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us