ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে : নাহিদ ইসলাম দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম আমাদের ৫ মিনিটের কথার উত্তর দিতে বাঘা বাঘা মন্ত্রীর ৪৫ মিনিট চলে যায়: এমপি হাসনাত রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী দ্রুত গতিতে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু বেড়ে ৯৩০ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন
Advertise with us

অস্ত্র মামলার পলাতক আসামি ‘ডাইল জাহেদ’ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২০ জুলাই ২০২৬   ২৭ বার পঠিত
অস্ত্র মামলার পলাতক আসামি ‘ডাইল জাহেদ’ গ্রেফতার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার একটি অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহেদ হারুণী ওরফে জাহিদ হোসেন ওরফে ‘ডাইল জাহেদ’কে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

রোববার (১৯ জুলাই) র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পাহাড়তলী থানার অস্ত্র মামলার (মামলা নং-২৯(০৪)১৯, জিআর নং-৮৪/১৯, বিশেষ ট্রাইব্যুনাল নং-৫৫৩/১৯) গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহেদ হারুণী ওরফে জাহিদ হোসেন ওরফে ডাইল জাহেদ পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পাহাড়তলী থানার পোর্ট কানেক্টিং রোডের কলকা সিএনজি ফিলিং স্টেশনসংলগ্ন বারো আউলিয়া কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে পাহাড়তলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031