জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠানে অংশ নিয়েছেন আহত জুলাইযোদ্ধা এবং নিহতদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আরও উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।