ঢাকা
০২ জুলাই ২০২৬
শিরোনাম
এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সাংবাদিকতার সর্বোচ্চ মান ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম জনগণের সহায়তায় সরকার ও বিরোধী দল মিলে এলাকার সমস্যা সমাধান করা হবে : বিরোধীদলীয় নেতা সরকারি দল-বিরোধী দল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি: তথ্যমন্ত্রী দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
Advertise with us

জিম্বাবুয়ের কাছে হেরে টেস্ট র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০১ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
জিম্বাবুয়ের কাছে হেরে টেস্ট র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে হেরে টেস্ট র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ  ছবি: সংগৃহীত

পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে যে উত্থান ঘটিয়েছিল বাংলাদেশ, তা দীর্ঘস্থায়ী হলো না। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের জায়গা দখল করে সপ্তম স্থানে উঠে এসেছে পাকিস্তান।

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে পরিষ্কার ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ব্যাটিংয়ে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় সফরকারীদের হাতে।

এর জবাবে ৪১০ রানের বড় সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় ১৮৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হার মেনে নেয় টাইগাররা।

টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে বাংলাদেশের এটি নতুন কোনো অভিজ্ঞতা নয়। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এমন পরাজয় এসেছে মাত্র দ্বিতীয়বার। এর আগে ২০০১ সালে দুই দলের প্রথম টেস্ট সাক্ষাতে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। প্রায় ২৫ বছর পর আবারও জিম্বাবুয়ের কাছে একই ধরনের হার দেখল টাইগাররা।

এই পরাজয়ের প্রভাব পড়েছে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়েও। গত মে মাসে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর দুই ধাপ এগিয়ে ইতিহাসে প্রথমবারের মতো সপ্তম স্থানে উঠেছিল বাংলাদেশ। তখন দীর্ঘদিনের নবম স্থান ছেড়ে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছিল তারা।

তবে এক ম্যাচের ব্যবধানে সেই অর্জন ধরে রাখা সম্ভব হয়নি। পাকিস্তান সিরিজের পর বাংলাদেশের রেটিং ছিল ৭৮। জিম্বাবুয়ের বিপক্ষে হারের ফলে পাঁচ রেটিং পয়েন্ট হারিয়ে তা নেমে এসেছে ৭৩-এ। অন্যদিকে ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে পাকিস্তান, আর বাংলাদেশ নেমে গেছে অষ্টম স্থানে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031