ঢাকা
০২ জুলাই ২০২৬
শিরোনাম
এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সাংবাদিকতার সর্বোচ্চ মান ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম জনগণের সহায়তায় সরকার ও বিরোধী দল মিলে এলাকার সমস্যা সমাধান করা হবে : বিরোধীদলীয় নেতা সরকারি দল-বিরোধী দল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি: তথ্যমন্ত্রী দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
Advertise with us

আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে উঠবে : ভূমিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০১ জুলাই ২০২৬   ৩২ বার পঠিত
আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে উঠবে : ভূমিমন্ত্রী

আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে উঠবে : ভূমিমন্ত্রী  ছবি: সংগৃহীত

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, দুষ্টদের দমন করে আগামী দিনে আরও নিরাপদ এবং বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে। এই মহানগরী ভালো মানুষের জন্য আরও বসবাস উপযোগী হবে। এই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করছে আরএমপি।

বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দফতরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, ৩৪ বছর আগে গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এখন পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে এই বাহিনী। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে থাকতে পারে, সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উদ্বোধনী আলোচনা শেষে আরএমপির সদর দফতর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দফতরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী  মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

উল্লেখ্য, ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031